শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনাইমুড়িতে ‘অস্ত্রসহ’ দুজন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৬১ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ‘অস্ত্রসহ’ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার দেউটি ইউনিয়নের মুহিতখোলা গ্রাম থেকে ওই দুজনকে আটক করা হয়।

আটক দুজন হলেন ফিরোজ আলম ও নিয়াজ মাহমুদ শাওন। তাঁদের কাছ থেকে একটি কাটা রাইফেল, চারটি দা, একটি চাপাতি ও বেশ কিছু ছুরি উদ্ধার করা হয় বলে র‍্যাব দাবি করেছে।

র‍্যাব-১১-এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) কল্লোল কুমার দত্ত জানান, গতকাল দিবাগত রাতে তাঁর নেতৃত্বে মুহিতখোলা গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যারের এ কর্মকর্তা জানান, দুজনের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মামলা রয়েছে। আজ সকালে তাঁদের সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451