শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগাতিপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,

নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন মাদকের বিরুদ্ধে শক্ত

অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার বিকেলে

বাগাতিপাড়ায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে সকল দপ্তরের

কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক

মতবিনিময় অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ মনিরুল

ইসলামকে এ নির্দেশ দেন। এছাড়াও তিনি শিক্ষা, স্বাস্থ্য,

কৃষিসহ বিভিন্ন খাতে উপজেলার উন্নয়নের ভূয়সী প্রশংসা

করেন এবং মাদার গানসহ বিভিন্ন লোকসংস্কৃতির চর্চাকে ধরে

রাখার পরামর্শ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ

আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা

চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন

সম্পাদক সেকেন্দার রহমান প্রমুখ। এর আগে দুপুরে জেলা

প্রশাসক শাহিনা খাতুন উপজেলা ভূমি অফিসের সেবা মূলক

অডিও প্রচারের উদ্বোধন করেন এবং কয়েকটি স্কুল-কলেজ,

ইউনিয়ন পরিষদ, তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451