বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নওগাঁর সাপাহার উপজেলায় ভারী বৃষ্টির অভাবে আউশ চাষাবাদে ব্যার্থ কৃষক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০১৬
  • ৪০১ বার পড়া হয়েছে

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: বরেন্দ্র ভূমি নওগাঁর সাপাহার উপজেলায় বৃষ্টির অভাবে আউশ চাষাবাদে

ব্যার্থ হয়ে কৃষকের শেষ ভরসা এখন আমন চাষাবাদের জন্য বীজ তলা তৈরীতে ঝুঁকে পড়েছে।

এখনও ভারী ধরনের বৃষ্টিপাত না হওয়ায় কৃষকগন বিভিন্ন পুকুর ডোবা থেকে পানি সেচে কোন রকমে

তাদের বীজতলা তৈরী করছে। এব্যাপারে উপজেলার পিছলডাঙ্গা গ্রামের কৃষক আঃ হাকিম, সোহেল,

দেলোয়ার হোসেন সহ বেশ কিছু কৃষকের সাথে কথা বলে জানা গেছে, আউশ আবাদের জন্য তারা সহ

উপজেলার প্রায় সকল কৃষক বৃষ্টির জন্য আকাশ পানে চেয়ে ছিল। শেষ পর্যন্ত আউশ চাষাবাদের সময়

সীমা পার হয়ে গেলেও ভারী কোন বৃষ্টিপাত না হওয়ায় তারা এবছর আউশ চাষাবাদ করতে পারেনি এখন

সামনে বর্ষাকাল বর্ষাকালে আমন চাষাবাদের জন্য এখনই বীজতলায় বীজ বপন করার উত্তম সময়।

তাই এখনও তেমন কোন ভারী বৃষ্টিপাত না হওয়ায় তারা কষ্ট করে বিভিন্ন পুকুর ডোবা হতে পানি সেচ

দিয়ে তাদের স্বপ্নের বীজতলা তৈরীতে ব্যাস্ত হয়ে পড়েছেন। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে জানা গেছে

এবছর উপজেলায় ১৬হাজার ৫শ’ হেক্টোর জমিতে উফসি সহ বিভিন্ন জাতের আমন চাষাবাদের জন্য

প্রায় ১২শ হেক্টোর জমিতে কৃষকগন তাদের বীজতলা তৈরী করার কাজে নিয়োজিত রয়েছে। বরেন্দ্র এ

অঞ্চলে বর্ষকাল ভাল হলে কৃষকগন মনের খুশিতে তাদের আমন চাষাবাদ করতে পারবে এবং আবহাওয়া

অনুকুলে থাকলে অন্যান্য বছরের ন্যায় এবারেও আমনের বাম্পার ফলন হবে বলে কৃষি কর্মকর্তা এ

এফ এম গোলাম ফারুক হোসেন জানিয়েছেন।#

গোলাম সারোয়ার


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451