বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাটহাজারী’র চৌধুরীহাটে ছিনতাই কারিকে ধরে পুলিশে দিল জনতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

 

একে.এম নাজিম, হাটহাজারীঃ হাটহাজারী উপজেলার চৌধুরী

হাটে টাকা ছিনতাইয়ের সময় একজনকে ধরে পিটিয়ে পুলিশে

দিয়েছে জনতা। রোববার (৯ আক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১০

টা দিকে এ ঘঁটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে চৌধুরীহাটস্থ

কাঁচাবাজারের কাছে অজিত ট্রেডার্স নামে একটি ব্যবসায়িক

প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় লাখ টাকা স্থানীয় স্ট্যান্ডার্ড ব্যাংকে

জমা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে হাটহাজারী

মডেল থানা পুলিশ। তবে কী পরিমাণ অর্থ ছিনতাই হয়েছে, সে

বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাংগির বলেন,

গণপিটুনিতে আহত জাহেদকে (২৫) পুলিশ পাহারায় চট্টগ্রাম

মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অজিত ট্রেডার্সের মালিক বলেন, “আমাদের প্রতিষ্ঠানের এক

কর্মচারী ছয় লাখ ৪৭হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার

পথে চারজন সশস্ত্র ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা

ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তিন

ছিনতাইকারী পালিয়ে যেতে পারলেও একজন ধরা পড়ে।”পালিয়ে যাওয়া

ছিনতাইকারীরা ১ লাখ ২২ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি

করেন তিনি। মডেল থানার ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা

নেওয়া হচ্ছে বলে তিনি সংবাদ মাধ্যেকে জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451