শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

গুরুদাসপুরের ৩২টি পূজামন্ডপে কঠোর নিরাপত্তা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

 

 

মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

এবারের শারদীয় দূর্গোৎসবে শুক্রবার মহাষষ্টীর শুরু থেকে নাটোরের গুরুদাসপুর উপজেলার ৩২টি পূজা

মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃংখলা বাহিনী মোতায়েন ও ভ্রাম্যমান টিম

জোরদার করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান,- উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র খুবজীপুর

ইউনিয়ন ছাড়া অন্য ৫টি ইউনিয়ন ও পৌরসভার ৩২টি পূজা মন্ডপে মহা ধুমধামে শারদীয়

দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তাই যেসব পূজামন্ডপে দেবী দর্শকদের ভীড় বেশি সেগুলোকে

গুরুত্বপূর্ণ বিবেচনা করে কমপক্ষে ১০টি মন্ডপে ১জন করে পুলিশ অফিসার ও আনসার ভিডিপির

সদস্য সার্বক্ষণিক নিরাপত্তা দেবেন এবং অন্য ২২টি মন্ডপে ৫ থেকে ১০জন করে আনসার ভিডিপির

সদস্য কঠোর নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

ওসি আরো বলেন, দূর্গোৎসবমুখর প্রত্যেকটি পূজা মন্ডপগুলোকে শঙ্কামুক্ত রাখার জন্য আইন শৃংখলা

বাহিনীর মোবাইল টিম দিবারাত্রী টহলরত থাকবে। তবে চাপিলা ইউনিয়নের কান্দাইল আদিবাসী পল্লীর

পূজামন্ডপকে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র কুন্ডু

জানান, দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবারের দূর্গোৎসবে প্রত্যেক পূজামন্ডপেই মহাপ্রভূর দরবারে

প্রার্থণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451