মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

পাইকগাছায় দূর্গাপূজায় বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

 

ইমদাদুল হক, পাইকগাছা :

পাইকগাছায় শেষ মুহুর্তে শারদীয়া দুর্গোৎসবে জমে উঠেছে কেনাকাটা। পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে এখনো বাকী রয়েছে ২ দিন। কেনাকাটার কাজ সম্পন্ন করতে সবাই ভিড় জমাচ্ছেন বিপনী বিতান গুলোতে। সব চেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে পোশাকের দোকান গুলোতে।

সনাতন ধর্মালম্বীদের প্রধান বড় ধর্মীয় উৎসব উপলক্ষে এ বছর উপজেলার ১৩৮ মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। সুন্দর ভাবে উৎসব সম্পন্ন করতে একদিকে যেমন চলছে পূজা মন্ডপের সাজ সজ্জা ও প্রতিমা রঙের কাজ। অনুরূপভাবে সুন্দর পোশাকে উৎসব উপভোগ এবং আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময়ের জন্য শেষ মূহুর্তে সবাই সেরে নিচ্ছেন কেনাকাটার কাজ। এ জন্য পৌর সদর সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহের বিপনী বিতান গুলোতে কেনাকাটার ধুম পড়েছে। প্রসাধনীর পাশাপাশি চলছে পছন্দের পোশাক কেনাকাটা। দুই ঈদের পর কেনাকাটায় কিছুটা ভাটা পড়লেও আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে আবারও জমজমাট কেনাবেচা শুরু হয়েছে। ফজলু ক্লথ ষ্টোরের স্বত্তাধিকারী মোঃ ফজলুর রহমান, দীপ্তি ক্লথ স্টোরের স্বত্তাধিকারী অমরেশ মন্ডল ও পাইকগাছা বস্ত্রালয়ের স্বত্তাধিকারী কার্তিক চন্দ্র দেবনাথ জানিয়েছেন, এবারের পূজায় গোলফ্রগ, ফ্লোর টার্চ, অরগান্ডি, থ্রি পিচ, জামদানী শাড়ি, গ্যাস সিল্ক বেশি বিক্রি হয়েছে। তবে লেহাঙ্গা, জর্জেট থ্রি-পিচ, সুতার থ্রি-পিচ বাজারে পর্যাপ্ত না থাকার কারণে ক্রেতাসহ আমরা বিপাকে পড়েছি। শিক্ষার্থী কান্তা রায় জানান, এ বারের পূজায় দেড় হাজার টাকা মূল্যের সেরণী থ্রি-পিচ নিয়েছেন। তবে পছন্দের অনেক পোশাক না পাওয়ায় আমরা হতবাক হয়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451