শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইলের লোহাগড়ায় গৃহপরিচালিকাকে হত্যার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

নড়াইলের লোহাগড়ায় নাজমিন নাহার (১৬) নামে এক গৃহপরিচালিকা কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে নড়াইল সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত রোববার বিকালে লোহাগড়া বাজার পার্শ্ববর্তী জয়পুর গ্রামে নাজমিনের মৃত্যু হয়।

প্রতিবেশিরা ও নাজমিনের মা ফরিদা বেগম জানায়, লোহাগড়ার জয়পুর এলাকার মহিউদ্দীন শেখের বাড়িতে গৃহপরিচালিকার কাজ করতো নাজমিন। আড়াই  মাস আগে থেকে ওই বাড়িতে গৃহপরিচালিকার কাজ শুরু করে  সে। প্রতিদিনের ন্যায় রোববার সকালেও মহিউদ্দীনের বাড়িতে কাজ করতে যায় নাজমিন। পরে বিকাল ৪টার দিকে খবর আসে নাজমিন মারা গেছে। মেয়ের মৃত্যুর ঘটনায় ওইদিন (রোববার) রাত সাড়ে ৮টার দিকে গৃহকর্ত্রী লাকি বেগম তাকে ৫০ হাজার টাকা নেয়ার প্রস্তাব দেয়।

নাজমিনের মামা মফিজুর ইসলাম মঙ্গলবার জানান, মহিউদ্দীনের মেয়ের জামাই রাসেল ওই বাড়িতে থাকেন। প্রায়ই নেশা করে বাড়িতে ফিরে মাতলামিসহ নাজমিনকে নির্যাতন করতো। রোববারও নাজমিনকে মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। হত্যার পরে নাজমিনকে গলায় ওড়না পেচিয়ে ঘরের মধ্যে ঝুঁলিয়ে রাখা হয়। মহিউদ্দীনের স্ত্রী লাকিসহ তার পরিবারের লোকজন দাবি করেন, নাজমিন আত্মহত্যা করেছে। লোহাগড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন বোঝা যাবে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451