বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

কুমিল্লার চান্দিনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৪৭০ বার পড়া হয়েছে

মো.শরিফুল ইসলাম চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনা উপজেলায় পানিতে চুবিয়ে স্ত্রী কামরুন্নাহারকে হত্যার অভিযোগে হান্নান সরকার (৪৮) নামে এক যুবককে আটক করেছে চান্দিনা পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) সকালে নিহতের ভাই এরশাদ হোসেনের লিখিত অভিযোগে দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার পিপুইয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

আটক হান্নান সরকার উপজেলার পিপুইয়া গ্রামের শাহজাহান সরকারের ছেলে। তিন সন্তানের জননী নিহত কামরুন্নাহার পার্শ্ববর্তী বড়ইয়াকৃষ্ণপুর গ্রামের আব্দুল আজিজ প্রধানের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হান্নান সরকার তার স্ত্রী কামরুন্নাহারের সঙ্গে নানা অযুহাতে ঝগড়া-বিবাদ সৃষ্টি করছিল। রোববার রাত ১২টার দিকে কামরুন্নাহার স্বামীর সাথে রাগ করে বাবার বাড়ির উদ্দেশে রওনা দেয়। এসময় হান্নানও তার পিছু নিয়ে পিপুইয়া গ্রামের একটি পুকুরপাড়ে তাকে আপক করে এলোপাথাড়ি মারধর করে পুকুরে ফেলে দেয়।

পরে ওই পুকুরের পানিতে চুবিয়ে তাকে হত্যা করে কামরুন্নাহার পানিতে ডুবে মারা গেছে বলে এলাকায় প্রচার করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাফায়েত হোসেন বলেন, নিহতের ভাই থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আমরা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। এদিকে স্ত্রী হত্যার অভিযোগে দুপুরে হান্নান সরকারকে আটক করা হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451