বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

নোয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : বিএনপির সিনিয়র

ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির

প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা

বিএনপি। সোমবার (০৩ অক্টোবর) বেলা ১২টায় জেলা বিএনপি আয়োজিত

বিক্ষোভ মিছিলটি নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের

প্রধান সড়কে যাওয়ার পথে জেলা জজ কোর্টের সামনের সড়কে মিছিলে

বাঁধা দেয় পুলিশ। পুলিশি বাঁধায় মিছিলটি শহরের প্রধান সড়কে

পৌছাতে না পেরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করে

নেতাকর্মীরা। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ

আজাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাসের

এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট

আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো। এসময় অন্যান্যের

মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল

ইসলাম কিরণ, সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, বিএনপি নেতা

আবু হানিফ, সদর উপজেলা যুবদল সভাপতি ভিপি জসিম উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের

বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার প্রত্যাহারসহ

বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা

মামলা প্রত্যাহারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451