বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বড়াইগ্রামে কমিউনিটি ক্লিনিক বন্ধ , রোগীরা বিপাকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৪৮৬ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিক গত এক

সপ্তাহ যাবৎ বন্ধ রয়েছে। গত প্রায় ৬ মাস ধরেই এটি নিয়মিত খোলা হয়

না। এতে এ এলাকার দরিদ্র রোগীরা চরম বিপাকে পড়েছেন।

এলাকাবাসী জানান, গত প্রায় এক সপ্তাহ যাবৎ ক্লিনিকটি খোলা হচ্ছে

না। ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) তাসলিমা

আক্তার ক্লিনিকে না আসায় এবং এটি খোলা না থাকায় এলাকার

জনসাধারণ বিশেষ করে হতদরিদ্র রোগীরা দারুণ বেকায়দায় পড়েছেন।

প্রতিদিনই রোগীরা ক্লিনিকে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

সরিষাহাট গ্রামের বয়োবৃদ্ধ আব্দুর রাহমান বলেন, তিনদিন থেকে

ক্লিনিকে আসলেও খোলা পাচ্ছি না, ঔষধও নিতে পারছি না। কয়েক মাস

ধরেই ক্লিনিকটি নিয়মিত খোলা থাকে না। ক্লিনিক বন্ধ থাকলে আমরা

গরীব রোগীরা কোথায় যাবো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, গ্রামের

লোকজনের কাছে শুনেছি তাসলিমা আক্তার পরকীয়া প্রেমের টানে স্বামী-

সন্তান ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। ক্লিনিকটি বন্ধ থাকায়

দরিদ্র রোগীদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আর কে দত্ত জানান, আমরা

তার সঙ্গে যোগাযোগ করেও কর্মস্থলে আনতে পারছি না। বিষয়টি সিভিল

সার্জনকে লিখিতভাবে জানাবো। পরবর্তী ব্যবস্থা তিনি নেবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451