মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

নোয়াখালীতে জাগরণ ব্লাড ফাউন্ডেশন থেকে বিনামূল্যে রক্ত পেল ২’শ ৬৫ জন রোগী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৪৯৩ বার পড়া হয়েছে

 

নোয়াখালী সদর উপজেলার কেরামত নগরে (আইন্না লাচা) প্রতিষ্ঠিত জাগরণ

ব্লাড ফাউন্ডেশন থেকে গত এক বছরে ২ শত ৬৫ জন রোগী সম্পূর্ণ

বিনামূল্যে রক্ত সহায়তা পেয়েছে। শনিবার (০১ অক্টোবর) সকাল ১০টায়

উপজেলার উত্তর ওয়াপদা বাজারে জাগরণ ব্লাড ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি

অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সিফাত।

বর্ষপূর্তি অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক আবু তাহেরের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

নোয়াখালীর সাধারণ সম্পাদক মর ফারুক। জাগরণ ব্লাড ফাউন্ডেশনের

ক্যাম্পেইন সম্পাদক সালাহ উদ্দিন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ও ন্যাশনাল হার্ট

ফাউন্ডেশন নোয়াখালীর পরিচালক ডা.একেএম জাহাঙ্গীর চৌধুরী,

নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন স্বপন,

সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মির্জা মো. হাসান, মান্নান

ফাউন্ডেশনের (দাবি) এজিএম হারুনুর রশিদ, সমাজসেবক মানজুরুল

হাসান মঞ্জু, সমাজসেবক এডভোকেট নুর নবী চৌধুরী। অনুষ্ঠানে

স্বাগত বক্তব্য রাখেন জাগরণ ব্লাড ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ডা.

জাকির হোসাইন। জাগরণ ব্লাড ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠানের

আলোচনা সভা শেষে ক্যাম্পেইনের মাধ্যমে জাগরণ ব্লাড ফাউন্ডেশন এবং

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৩ শতাধিক লোকের বিনামূল্যে

রক্তের গ্রুপ নির্ণয়, হার্টের পরীক্ষা, ই.সি.জি ও মেডিকেল চেকআপ

করানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451