শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহের কালীগঞ্জে এক শিক্ষককের কাছ থেকে আরেক শিক্ষককের চাঁদাবাজী অভিযোগ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে চাকরী যাওয়ার ভয়

দেখিয়ে এক শিক্ষক আরেক শিক্ষকের কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে

নিয়েছেন।

তবে ঘটনা জানাজানি হওয়ার পর আবার তা ফেরতও দিয়েছেন। কলেজের বাংলা

বিভাগের প্রভাষক দিপক কুমার অধিকারীর নিকট থেকে একই কলেজের

সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন নামে এক শিক্ষক এই কান্ডটি ঘটিয়েছেন।

সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিনের এসব অবৈধ কাজে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আব্দুল মজিদের হাত রয়েছে বলে বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে কলেজের সাধারন শিক্ষক-কর্মচারিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

হয়েছে। কলেজের প্রভাষক দিপক কুমার অধিকারী জানিয়েছেন, তিনি

চিকিৎসার জন্য ভারতে যেতে কলেজ কর্তৃপক্ষের নিকট ছুটির আবেদন

করেন। কিন্তু তাকে ছুটি দেওয়া হয়নি।

পরবর্তিতে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে ২০১৫ সালের নভেম্বর

মাসে চিকিৎসা নিতে ভারতে যান। সেখান থেকে মোবাইলে ভারপ্রাপ্ত

অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

চিকিৎসা নিয়ে ফিরে আসার পর সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিনের

সহযোগীতায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল প্রভাষক দিপকের

হাজিরা খাতায় স্বাক্ষর করা থেকে বিরত রাখেন এবং বেতনও বন্ধ করে দেন।

অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদের পরামর্শে সহকারী অধ্যাপক

আশরাফ ভারতে চিকিৎসা নিয়ে ফিরে আসা দিপক কুমার অধিকারীর চাকরী

খাওয়ার ভয় দেখিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবী করেন।

প্রভাষক দিপক কুমার চাকরী বাচাঁতে স্থানীয় একটি সমিতি থেকে ঋণ

নিয়ে দু’দফায় ৮০ হাজার টাকা প্রদান করেন। চলতি বছরের ২৪ জুলাই ৫০

হাজার টাকা ও একই মাসের ২৮ তারিখে অধ্যাপকের অফিসের সামনে ভারপ্রাপ্ত

অধ্যক্ষ আব্দুল মজিদ ও সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিনের হাতে নগদ ৩০ হাজার

টাকা তুলে দেন।

এ ব্যাপারে কলেজের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিনের সাথে আলাপ করলে

তিনি বলেন, প্রভাষক দিপক কুমার অধিকারীর চাকরীতে যাতে কোন সমস্যা

না হয় সেই জন্য আমি তাকে সাহায্য করতে গিয়েছিলাম মাত্র। এর জন্য

কোন টাকা নেওয়া হয়নি।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ জানান, প্রভাষক দিপক কুমার

অধিকারীর ছুটি ছাটার ব্যাপারে একটা বিষয় আছে। তিনি জানান, টাকা

পয়সার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।

তিনি টাকা পয়সা নিয়ে এধরনে কোন বানিজ্য কলেজে হতে দেবেন না বলে

সাফ জানিয়ে দেন। কিন্তু দিপক কুমার অধিকারী জানান, তার কাছ থেকে

এই দুইজন টাকা নিয়ে পরে ফেরৎ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451