সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

গুরুদাসপুরে নদী রক্ষা কমিশনের আলোচনা সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯২ বার পড়া হয়েছে

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলা নদী রক্ষা কমিশনের আলোচনা সভায় বহুল আলোচিত বড়াল নদী সহ নন্দকুজা, আত্রাই ও

গুমানী নদী সরকারী বিধি মোতাবেক অবৈধ দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার

ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে সোমবার সকাল সাড়ে দশটায় ইউএনও কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বেসরকারী সংগঠন উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এ সময়

কমিটির মহাসচিব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন ছাড়াও উপজেলা মানবাধিকার

বাস্তবায়ন সংস্থার সভাপতি অধ্যাপক আত্ধসঢ়;হার হোসেন, উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মজিবর

রহমান মজনু, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা, উপজেলা ইঞ্জিনিয়ার মিজানুর

রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খালেদা বেগম, এসআই

সুব্রত কুমার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় রাজশাহী চারঘাটের স্লুইচগেট অপসারণের দাবীতে ৩০ সেপ্টেম্বর শুক্রবার

নন্দকুজা নদীতে নৌকা লং মার্চের কর্মসূচীকে সফল করার আহ্বান জানানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451