বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের শৈলকুপায় এবার পুলিশের এক এসআই’র বিরুদ্ধে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ২২২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তমালতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ

ও এক কনস্টেবলের বিরুদ্ধে পথচারিকে ধরে ক্যাম্পে নিয়ে টাকা

পয়সা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শৈলকুপা উপজেলার ফাজিলপুর গ্রামের মোবাইল ফোন মেকানিক

রাজু আহমেদ শৈলকুপা উপজেলা নির্বার্হী অফিসারের কাছে

লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে গত ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়া যাওয়ার

সময় তমালতলা পুলিশ ক্যাম্পের সাদা পোষাকের একজন কনস্টেবল

তমালতলা বাজার থেকে তাকে ধরে বলে ’তোর কাছে জাল টাকা

আছে’ ক্যাম্পে চল।

এরপর তার মোবাইল ফোন ক্যাম্পে নিয়ে ভেঙ্গে ফেলে। ক্যাম্পে নিয়ে

১০ হাজার টাকা দাবি করে। নইলে জাল টাকার মামলা দিয়ে চালান

দিব বলে ভয় দেখায়। এরপর তার দেহ তল্লাশী করে পকেট থেকে ৪ হাজার

টাকা ক্যাম্প ইনচার্জ এস আই আনোয়ার হোসেন ও কনস্টেবল

কেড়ে নিয়ে ছেড়ে নেয়।

অভিযোগ পত্র উপজেলা নির্বীহী অফিসার দিদারুল ইলম ব্যবস্থা

গ্রহনের জন্য শৈলকুপা থানার ওসি বরাবর পাঠিয়ে দেন।

এ ব্যাপারে অভিযুক্ত এস আই আনোয়ার হোসেনের সাথে

মোবাইল ফোনে কথা বললে, তিনি পাল্টা বলেন, অভিযোগকারি জাল

টাকার ব্যবসা করে। আমি ঢাকাতে সাক্ষী দিতে

এসেছি,‘শৈলকুপায় ফিরে অভিযোগের জবাব দিব’।

ঝিনাইদহের সহকারি পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল বলেন,

এস আই’র বিরুদ্ধে তিনি অভিযোগ শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা

নেওয়া হবে।

এদিকে ঝিনাইদহের বিভিন্ন থানার কতিপয় এসআই এমন

আচরণ করেন বলেও অভিযোগ। বিশেষ করে মোবাইল কেড়ে নেওয়ার

ঘটনা অহরহ ঘটছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451