শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে শিক্ষকের আঘাতে পঞ্চম শ্রেণীর ছাত্র গুরুতর আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৩৭ বার পড়া হয়েছে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ের রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

শিক্ষকের আঘাতে ছাত্র গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরের দিকে

এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি অভিযোগ হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

সহকারি শিক্ষক মোঃ হায়দার আলী ও সহকারি শিক্ষক আনিছুর রহমান একে অপরের সাথে

শ্রেণী কক্ষে পাঠদান নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা ধাক্কি হলে

হায়দার আলীর পঞ্চম শ্রেণীর পড়ুয়া ছাত্র মোঃ কামরুল হাসান (১১) কাছে আসলে তাকে

উদ্দেশ্য করে শ্রেণী কক্ষের এক পাশে পড়ে থাকা ফ্যানের পাখা দিয়ে আনিছুর রহমান কামরুল

হাসান কে আঘাত করে। তখন সে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

সাথে সাথে তাকে উদ্ধার করে জরুরী ভাবে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে শনিবার বিকালে আহত কামরুলের বাবা বাদি হয়ে শিক্ষক আনিছুর রহমানের উপর

আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, এ ব্যাপারে থানায়

একটি অভিযোগ দাখিল করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451