রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝিনাইদহে নিহত পুরোহিতের বাড়িতে ন্যাপ নেতৃবৃন্দ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০১৬
  • ৪০৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি,

ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য সোমবার ঝিনাইদহ সদর উপজেলার

কোরাতিপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পুরোহিত আনন্দ

গোপাল গাঙ্গুলীর বাড়িতে যান। তিনি পুরোহিতের পরিবারবর্গকে শান্তনা

দিয়ে সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় মুক্তিযুদ্ধ যাদুঘর এর ট্রাষ্ট্রি তারেক আলী, ন্যাপ নেতা হাফিজ

ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-

সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, ন্যাপ নেতা আনোয়ারুল ইসলাম, লুৎফর

রহমান মনোজ, আবু বকরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য বলেন,

দেশ ব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থান ঐক্যবদ্ধ ও সামাজিক ভাবে প্রতিহত

করতে হবে। তিনি বলেন দেশে গনতান্ত্রিক ধারা বজায় রাখতে জামায়াত

শিবিরসহ প্রতিক্রিয়াশীল গোষ্ঠির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ন্যাপ

সভাপতি পংকজ ভট্টাচার্য পুরোহিত হত্যা ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবী

করে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বলেন।

উলে¬খ্য, গত ৭ জুন মঙ্গলবার সকালে বাড়ি থেকে নলডাঙ্গা সিদ্বেশ্বরী মন্দিরে

পুজা দিতে যাওয়ার সময় মহিষা ভাগাড় বিলে নিয়ে দুর্বৃত্তরা তাকে

কুপিয়ে ও গলা কেটে নৃসংশভাবে হত্যা করে। উল্লেখ্য গত মঙ্গলবার (৭ জুন)

সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের

মহিষারভাগাড় বিলে আনন্দ গোপাল গাঙ্ধসঢ়;গুলী ওরফে নন্দকে (৭০) গলা কেটে

হত্যা করে দুর্বৃত্তরা। আনন্দ গোপাল সদর উপজেলার কোরতিপাড়া গ্রামের

মৃত সত্য গোপালের ছেলে।

এ হত্যাকান্ডের পর আইএস এর নামে দায় স্বীকার করা হয়। ঘটনার পর দিন

ভারতীয় দুতাবাসির দুই কর্মকর্তা নিহতর বাড়িতে আসেন। এ ছাড়া

সরকারের প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের প্রতিনিধি দল নিহতর

পরিবারকে সমবেদনা জানাতে কোরাতিপাড়া গ্রাম পরিদর্শন করেন।

তাছাড়া ১৪.০৬.২০১৬ ইং মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম ও তথ্যমন্ত্রী

হাসানুল হক ইনু নিহত পুরোহিতের বাড়িতে আসবেন। সেখানে তারা এক

শান্তি সমাবেশে যোগদান করবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো

হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451