বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

রূপগঞ্জে গলায় ফাসঁ দিয়ে মহিলা কাউন্সিলরের আত্মহত্যার চেষ্টা ॥

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০১৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

মোঃ আতাউর রহমান সানি
নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মহিলা কাউন্সিলর আছমা বেগম পারিবারিক কলহের জের ধরে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে তারাব পৌরসভার বরপা এলাকায়।
এলাকাবাসী জানায়, তারাব পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আছমা বেগমের সাথে তার বাবা আনোয়ার আলী মেম্বারের জমি-জমা নিয়ে তার অপর ৮ বোনের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে আছমার বোন নাছিমা ও মাহমুদার সাথে শনিবার রাতে ঝগড়া হয়। এসময় আছমার মা আছমাকে সবার সম্মুখে একটি চর-থাপ্পর মারেন। রাগে অভিমানে আছমা বেগম ঘরের গিয়ে ফ্যানের সাথে ফাসিঁতে ঝুলে পড়েন। বিষয়টি টের পেয়ে লোকজন কুড়াল খিয়ে ঘরের দরজা ভেঙ্গে আছমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে জীবনে রক্ষা পায় আছমা। ঘটনাটিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451