বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

গোয়ালন্দে বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

 

রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

 

অভিযুক্ত বৃদ্ধের নাম মমিন মল্লিক (৬৫)। পুলিশ তাকে আটক করেছে। নির্যাতিত শিশুটিকে গুরুতর অবস্থায় প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রাজবাড়ী সদর হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি পাঠানো হয়।

 

৩ মার্চ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

 

পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, মমিন মল্লিক শারিরীক ও বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুটিকে ফুসলিয়ে তার বসত ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে।

 

এরপর শিশুটির অস্বাভাবিক অবস্থা বুঝতে পেরে তার পরিবারের সদস্যরা ঘটনা জানতে চায়। কিন্তু প্রথমদিকে সে ঠিকঠাক বোঝাতে পারেনি। দুইদিন পর ৫ মার্চ বৃহস্পতিবার শিশুটির শারিরীক অবস্থার অবনতি হলে তারা শিশুটিকে ধর্ষণের বিষয়টি বিস্তারিত জানতে পারে।

 

এরপর পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

 

সেইসাথে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্য অভিযুক্ত মমিন মল্লিককে আটক করে এবং শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর ব্যবস্থা করে।

 

আলাপকালে শিশুটির বাবা ধর্ষক মমিন মল্লিকের কঠিন শাস্তির দাবি করেন।

 

এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি  জানান, মমিনুল ইসলাম জানান, আমরা মৌখিকভাবে ঘটনা শোনামাত্রই অভিযুক্ত আসামিকে গ্রেফতার করি। এছাড়া ভিকটিম শিশুটির শারিরীক পরিক্ষা ও উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠাই। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মমিন মল্লিকের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451