মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বাল্য বিয়ে একটি সামাজিক ব্যধি -হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

 

 

সাইফুল ইসলাম তালুকদারঃ
হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যধি। মেয়েকে বাল্য বিয়ে দেওয়া মানে জেনে শুনে একটি সমস্যার গাছ রোপন করা। বাল্য বিয়ে রোধে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
তিনি সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরি উক্ত কথাগুলো বলেন।
জেলা প্রশাসক আরও বলেন- প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মা‘য়েরা সরকারের দেয়া উপবৃত্তির টাকা থেকে সন্তানদের টিফিনের ব্যবস্থা করতে পারেন।
বড় সাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এসএমসি, পিটিএ ও মিড-ডে মিল পৃষ্টপোষকদের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিধু ভূষন রায়।
প্রধান শিক্ষক রুবেল মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) জীথেন্দ্র কুমার নাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মে বাণী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, খুর্শেদ আলম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাইফুল জাহান চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451