সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

আশুলিয়ার জামগড়ায় চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর আত্মহত্যা

হেলাল শেখ
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

ঢাকার আশুলিয়ার জামগড়ায় চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোছাঃ সালমা বেগম (২৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি শরিয়াতউল্লাহর বাড়ির ভাড়াটিয়া এবং মোঃ রঞ্জুর স্ত্রী বলে জানা গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া শরিফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মজিবর ভুঁইয়ার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।

বাড়ির মালিক জানান, নিহত নারী অন্য একটি বাড়ির ভাড়াটিয়া ছিলেন। আত্মহত্যার উদ্দেশ্যে তিনি তাদের ভবনের ছাদে উঠে লাফিয়ে পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

নিহতের স্বামী মোঃ রঞ্জুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে নিহতের বাড়িওয়ালা শরিয়াতউল্লাহর সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি। বাড়ির ম্যানেজার রোমান জানান, নিহত সালমা বেগমের স্বামী গাইবান্ধা জেলার ফুলবাড়ি উপজেলার মাঠ চুনিয়া কান্দি গ্রামে বসবাস করেন এবং মাঝে মধ্যে জামগড়ায় আসতেন। তবে ঘটনার পর নিহতের স্বামী কিংবা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। এই নারীর আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451