বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

হানি ট্র্যাপ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ

মোঃ ফরহাদ হোসেন,
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য মোসাঃ সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও মোঃ ইয়াছিন শেখকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল।
দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ভুক্তভোগী পলাশ হোসেন ‘টানটান’ নামে একটি ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে সুমাইয়ার সঙ্গে দেখা করতে আশুলিয়ার জামগড়া এলাকায় যান। কিন্তু পরিকল্পিতভাবে তাকে একটি বাসায় আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে একটি আইফোন, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় চক্রটি। পরে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আটক দুই আসামির বিরুদ্ধে একাধিক থানায় পূর্বেও মামলা রয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451