সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

শেরপুরে ছেলের হাতুড়িপেটায় গেল বাবার প্রাণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতুড়িপেটায় বাবা আবুল কালাম আজাদ (৬১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে সাজিদ হোসেকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আবুল কালাম আজাদ পানের ব্যবসা করতেন।তার দুই ছেলে ও এক মেয়ে। মেয়ে ১০ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হয়েছে। বড় ছেলে জাহিদ (২৯) ঢাকায় পানের ব্যবসা করেন। ছোট ছেলে সাজিদ ঢাকায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন।

আবুল কালাম আজাদ ছোট ছেলের কাছেই থাকতেন।১০-১২ দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি। গত বুধবার রাতে তার ছেলে সাজিদও ঢাকা থেকে বাড়িতে আসে। পরে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে রহস্যজনক কারণে বসত ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তার বাবা আবুল কালাম আজাদকে হত্যা করে।

পরে আশপাশের লোকজন ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে এসে সাজিদকে আটক করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাজিদকে গ্রেপ্তার করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পুত্রবধূ ও গ্রেপ্তার সাজিদের স্ত্রী নূপুর আকতার জানান, তাদের দুই মেয়ে। কিছুদিন যাবৎ তার স্বামী মানসিক ভারসাম্যহীন।

নিজেই আত্মহত্যার কথা বলত। ঢাকা থেকে না বলেই বাড়িতে আসে। পরে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন সে তার বাবাকে হত্যা করেছে।এ ঘটনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। তবে কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451