শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

ওআইসির নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে ইসির বৈঠক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

 

৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ওআইসির ৩ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে এ বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খানের সভাপতিত্বে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

বৈঠকে ওআইসির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই, সংস্থাটির হেড অব ইলেকশন ইউনিটের শাকির মাহমুদ বান্ডার ও ক্যাবিনেট অব সেক্রেটারি জেনারেল আদমউ মোহাম্মাদ।কমনওয়েলথ পর্যবেক্ষক টিম পাঠানোয় উৎসাহবোধ করছে আ.লীগ : কাদের
এর আগে, সকালে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠকে ওআইসির পক্ষে নেতৃত্ব দেন ইউসুফ মোহাম্মদ আল দুবাই। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451