মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিইসি ভোটের শেষ মুহূর্তে কূটনীতিকদের যা জানাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক হয়।

কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট দিতে ভোটারদের চাপ নয়; বরং ভোট দিতে আসতে বোঝানো হচ্ছে।

তিনি বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ তারা সব সময় নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন। সবার একটাই প্রত্যাশা : নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।’

তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে চেয়েছেন রাষ্ট্রদূতরা। আমরা আমাদের পদক্ষেপগুলো তাদের জানিয়েছি।’

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মাঠে আছে এবং ভোট শেষ হওয়া পর্যন্ত তারা থাকবে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451