রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

ভারতের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাজকুমার কোহলি আর নেই

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে
ভারতের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক রাজকুমার কোহলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের বাসভবনে মারা গেছেন তিনি। তার ছেলে অভিনেতা আরমান কোহলি বাথরুমের দরজা ভেঙে বাবাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

কোহলি বাণিজ্যিকভাবে মাল্টি-স্টারার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত ছিলেন। তিনি ১৯৬৩ সালে প্রেম চোপড়া অভিনীত ‘স্বপ্নী’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘নাগিন’, ‘বাদলে কি আগ’, ‘নওকার বিবি কা’, ‘রাজ তিলক’, ‘ইনসানিয়াত কে দুশমন’-এর মতো সফল চলচ্চিত্র পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেন।

১৯৭৯ সালের মাল্টি-স্টারার ‘জানি দুশমন’ পরিচালনার জন্য সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন কোহলি।

সিনেমাটিতে সুনীল দত্ত, শত্রুঘ্ন সিনহা, সঞ্জীব কুমার, বিনোদ মেহরা, রেখা, রীনা রায়, নীতু সিংয়ের মতো একাধিক তারকা অভিনয় করেছিলেন।নির্মাতা কোহলির ছেলে আরমান কোহলিও জনপ্রিয় ভারতীয় অভিনেতা। কোহলি তার ছেলে আরমান কোহলিকে ১৯৯২ সালে ‘বিরোধি’ সিনেমার মাধ্যমে অভিষেক করান। কোহলি ২০০২ সালে ছেলে আরমানের সাথে ‘জানি দুশমান: এক আনোখি কাহানি’ তৈরি করেছিলেন যেটিতে অক্ষয় কুমার, সানি দেওল, সুনীল শেঠি, আফতাব শিবদাসানি, আরশাদ ওয়ার্সি, সোনু নিগম, মনীষা কৈরালা এবং রম্ভার মতো একাধিক তারকা অভিনয় করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ নির্মাতা কোহলির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451