মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

গুলিস্তানে আ.লীগ সতর্ক অবস্থানে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ আলাদাভাবে অবস্থান নিয়েছে। ছবি : সংগৃহীত

 

 

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নৈরাজ্যে ঠেকাতে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (৫ নভেম্বর) সকাল ৯টার পর একে একে নেতারা আসতে শুরু করেন। সকাল সাড়ে ১০টায় জড়ো হয়ে কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।

নেতাকর্মীরা জানান, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি।

এ ছাড়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ আলাদাভাবে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের শরিকরাও এই অবরোধ পালন করবে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি ও এর শরিকরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451