শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রমিক আন্দোলন কে পুঁজি করে নাশকতা করলে কঠিন ব্যবস্থা, র‍্যাবের হুঁশিয়ারি

মোঃফরহাদ হোসেন , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের পোশাকশিল্প এখন বিশ্বের দ্বিতীয় অবস্থানে। রপ্তানি আয়ের অধিকাংশ উপার্জন পোশাকশিল্প থেকে আসে। এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। শনিবার ৪ নভেম্বর দুপুরে সাভার নবীনগর র‍্যাব -৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এসব কথা বলেন র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল-মইন।
 শ্রমিক আন্দোলন কে পুঁজি করে যেকোনো ধরনের নাশকতা করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি প্রদান করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি আরও বলেন,যারা গার্মেন্টস অসন্তোষ সৃষ্টি করেছে, তাদের পরিচয় শনাক্ত হয়েছে ও ধরতে অভিযান চলছে। তাদেরকে অব্যশই আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেওয়া হবে না। এক শ্রেণীর মানুষ গার্মেন্টস লিল্পের ধংসের পায়তারা করছে শ্রমিকদের কোন প্রকার গুজবে কান না দিয়ে কাজে যোগদান করার আহবান জানান ।
তিনি বলেন, পোশাক শ্রমিকরা গত ২৮ অক্টোবর থেকে বেতন বৃদ্ধির যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। কিন্তু একটি মহল শ্রমিকদের ভুল তথ্য ও গুজব ছড়িয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। যার কারণে গত বুধবার মিরপুরে সহিংসতা ও নাশকতা হয়।
চলমান সহিংসতা প্রতিরোধে র‌্যাব কিছু পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, গোয়েন্দা কার্যক্রম ও সাইবার ওয়ার্ল্ডে নজরদারি বাড়ানো হয়েছে।
এসময় র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ব পরে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো পরিদর্শন করেন তিনি।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451