শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

পিটার হাসকে ফিরে যেতে বললেন নাজমুল আলম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে
বাঁ থেকে সিদ্দিকী নাজমুল আলম ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

 

 

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে নাজমুল আলম বলেন, ‘আপনাদের কর্মকাণ্ডে আমরা গুরুতরভাবে চিন্তিত এবং আপনারা ইতোমধ্যে বাংলাদেশে আপনার সীমা অতিক্রম করেছেন। মনে রাখবেন যে, এই সময় ১৯৭৫ নয়, এটা ২০২৩।’

তিনি বলেন, ‘এখন আমাদের লোকজন খুব ঐক্যবদ্ধ এবং আপনার নোংরা এজেন্ডা সম্পর্কে অত্যন্ত সম্মতি প্রদান করছে।’

স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, ‘দয়া করে ইউএসএ (যুক্তরাষ্ট্র) ফিরে যান।’

প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচন নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তবে এ নিষেধাজ্ঞার আওতায় পড়াদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পররাষ্ট্র দপ্তরের এই বিবৃতির পর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, এ তালিকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রাজনীতিকরা রয়েছেন।

এদিকে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরুর ঘোষণায় বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হয়েছে।

এর আগে গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, বাংলাদেশে নির্বাচন জালিয়াতি ও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের ভিসা দেবে না দেশটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451