রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ডি বিয়ার্স মাইনিং কোম্পানির অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও, দেশটিতে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের পরিবহণ করছিল। দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো মাইন রয়েছে ভেনেতিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড় বলে জানিয়েছেন উত্তরাঞ্চলের লিমপোপো প্রদেশের পরিবহণ কর্মকর্তা ভোনগানি চাউকে।

জিম্বাবুয়ে এবং বোটসওয়ানার সঙ্গে লাগোয়া ভেনেতিয়া মাইনটি গত ৩০ বছর ধরে পরিচালনা করছে মাইনিং জায়ান্ট ডি বিয়ার্স।

দক্ষিণ আফ্রিকা প্রতি বছর যে পরিমাণ হীরা উৎপাদন করে তার ৪০ শতাংশই আসে এই কোম্পানি থেকে। সেখানে স্থানীয় মানুষসহ প্রায় ৪ হাজার ৩০০ কর্মী কাজ করেন।

সূত্র: এএফপি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451