মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোস্তগোলা ব্রিজের ওপর মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেন যুবক, বাসচাপায় মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
রাজধানীর পোস্তগোলা ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন ফরহাদুল ইসলাম শিহাব (২৩) নামের এক যুবক। এ সময়ে পেছন থেকে আসা একটি বাস চাপা দিয়ে চলে যায় তাকে।

এ দুর্ঘটনায় মারা গেছেন শিহাব। এই ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সৌরভ (২৩)।

গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের মতলব উত্তর থানার আব্দুস সাত্তারের ছেলে শিহাব। পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী কাজলারপাড় এলাকায় থাকতেন তিনি।

এসএসসি পাস করার পর বেকার ছিলেন শিহাব। ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। 

আজ শনিবার (২ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে দুই বন্ধু সৌরভ ও শিহাব মোটরসাইকেল নিয়ে মাওয়া গিয়েছিলেন ঘুরতে।

মধ্যরাতে সেখান থেকেই বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি সৌরভের। ফেরার পথে তিনি নিজেই চালাচ্ছিলেন। পোস্তগোলা ব্রিজে উঠলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন দুইপাশে ছিটকে পড়েন। তখন কোনো একটি বাসের চাকায় মাথা থেঁতলে যায় শিহাবের।
খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত সৌরভ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তার বাসাও যাত্রাবাড়ী এলাকায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451