মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে এক ইউপি সদস্য হত্যায় ১১ আসামির যাবজ্জীবন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে হত্যায় ১১ আসামির যাবজ্জীবন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, তবে অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মিরন স্থানীয় একটি মুদি দোকানে একটি সালিসী বৈঠকের বিষয়ে কথা বলছিলেন। হঠাৎ মুখোশপরা বন্দুকধারী দূর্বত্তরা দোকানে ঢুকে তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় একাধিক গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে ৩০ সেপ্টেম্বর মিরনের স্ত্রী অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুুলিশ তদন্ত শেষে ২৫জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। এরমধ্যে বিভিন্ন সময় ৩ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, রায়ের সময় সিএনজি মিলন ও রুবেল নামের দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451