শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

একাত্তর ও সময় টিভি বয়কটে বিএনপির ঘোষণায় অ্যাটকোর উদ্বেগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি সময় টেলিভিশন ও একাত্তর টিভি বয়কটে বিএনপির ঘোষণায় গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

মঙ্গলবার (২২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টেলিভিশন ও একাত্তর টিভিকে বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি। অ্যাটকো মনে করে এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাটকো।

গত মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে’ বেসরকারি ‘একাত্তর’ ও ‘সময়’ টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সম্প্রতি টিভি টকশোতে অংশ নেওয়া দলের নেতাদের উদ্দেশে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘কয়েকটি টিভি চ্যানেলের মালিক পক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে। এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদন ক্রমে আমরা একাত্তর ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451