শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হৃতিকের ‘ফাইটার’ সিনেমার প্রচারণা করলেন শাহরুখ খান

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে
প্রকাশ হয়েছে হৃতিকের আসন্ন চলচ্চিত্র ‘ফাইটার’-এর ফার্স্ট লুক। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে সিনেমাটির ফার্স্ট লুক মোশন পোস্টার শেয়ার করেছেন হৃতিক রোশন। এতে মুল ভূমিকায় অভিনয় করছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। সিনেমাটি ঘিরে ইতিমধ্যে দর্শকমহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

সেই পালে নতুন করে হাওয়া লাগালেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার সিনেমাটির প্রচার করলেন শাহরুখ খান নিজেই। টুইটার যা বর্তমানে ‘এক্স’ নামে পরিচিত সেখানে ‘ফাইটার’-এর ফার্স্ট লুক শেয়ার করে শুভেচ্ছা জানালেন তিনি।‘ফাইটার’-এর ফার্স্ট লুক শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, “হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরের এই থ্রিসাম তো দুর্দান্ত লাগছে! অনেক শুভেচ্ছা নিও ডুগ্গু (হৃতিক), সিড (সিদ্ধার্থ আনন্দ)।

দুজনেই যুদ্ধ জয় করো। অনেক ভালোবাসা নিও।” 

পরিচালক সিদ্ধান্ত আনন্দের পরিচালনায় ‘ফাইটার’ মুক্তি পাবে ২০২৪ সালের জানুয়ারিতে। শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র ‘পাঠান’-এর পরিচালক তিনি।

অন্যদিকে হৃতিকের সঙ্গেও দীর্ঘ সময়ের বন্ধুত্ব শাহরুখের। ‘কাভি খুশি কাভি গাম’, ‘ডন ২’তে দুজনে একসঙ্গে কাজ করেছিলেন। ‘ওম শান্তি ওম’ সিনেমাতেও হৃতিককে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। দীপিকার সঙ্গে শাহরুখের জুটি বর্তমানে অন্যতম সফল জুটি বলিউডের। ‘ওম শান্তি ওম’ দিয়ে শুরু, তারপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং এই বছর মুক্তি পাওয়া ব্লকব্লাস্টার হিট ‘পাঠান’।
আগামীতে অভিনেত্রীকে শাহরুখ খানের ‘জওয়ান’-এ দেখা যাবে, তবে ক্যামিও চরিত্রে। তাই নিজের প্রিয় তিন বন্ধুর সফলতা কামনা করে ‘ফাইটার’-এর প্রচারণা করলেন শাহরুখ খান। 

২০২৪ সালের ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘ফাইটার’। এতে ভারতীয় এয়ারফোর্সের পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক, অনিল কাপুর ও দীপিকা পাড়ুকোন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451