সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাভারে  মামলার ভয় দেখিয়ে  ৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

মোঃ ফরহাদ হোসেন : স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে
প্রতারণার দায়ে গ্রেপ্তার মো. হারুন অর রশিদ
ঢাকার অদূরে  সাভারে পুলিশ পরিচয় দিয়ে মামলা আছে ভয় দেখিয়ে এক ব্যাক্তির কাছ থেকে  ৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার (৬ আগস্ট)  সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তেতুলঝোড়া এলাকা থেকে  তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ভুক্তভোগীর দেওয়া ২ লক্ষ টাকার ব্যাক ব্যাংকের এক‌টি চেক উদ্ধার করা হয়।
এর আগে প্রতারনার শিকার হ‌য়ে ভুক্তভোগী ঢাকা জেলার সাভার উপজেলার ভরারি রাজ ফুলবাড়িয়া মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে মো: আসলাম (৫৩) এক প্রতারকের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি  মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত প্রতারক মোঃ হারুন অর রশিদ (৪১) রংপুর জেলার মিঠাপুকুর থানার সঠিবাড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানা চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ জানান, চলতি বছরের ১৭ জুলাই মোঃ হারুন অর রশিদ নিজেকে পুলিশের এএসআই পরিচয়ে অজ্ঞাত আরও ৩ জনকে সাথে নিয়ে ভুক্তভোগী মোঃ আসলামের বাসায় গিয়ে জানায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে এবং সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে।  আসলামকে গ্রেফতারি পরোয়ানা মূলে থানায় নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে এবং ছেড়ে দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা দাবি করে প্রতারক হারুন অর রশিদ।
নগদ টাকা না থাকায় তাদের কথা অনুযায়ী আসলামের নিজ নামে খোলা ব্র্যাক ব্যাংকের হেমায়েতপুর শাখার একাউন্ট থেকে ২ লাখ টাকার একটি এবং ১ লাখ টাকার ১ টি সর্বমোট মিলিয়ে ৩ লাখ টাকার দু‌টি চেক নিয়ে চলে যায় প্রতারক চক্রের সদস্যরা। পরবর্তীতে বি‌ভিন্ন সম‌য়ে চেক ফেরত দিবে জানিয়ে এবং বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করে আসলামের কাছ থেকে নগদ ৪ লাখ টাকা হা‌তি‌য়ে নেয়।
সর্বশেষ গত ৫ আগস্ট সন্ধায় পুনরায় ভুক্তভোগী আসলামের বাড়িতে এসে ৫০ হাজার টাকা দাবি করে হারুন অর রশিদসহ তার সহযোগীরা। পরে তাদের কথায় সন্দেহ হলে সাভার মডেল থানায় খবর  নিয়ে জানতে পারেন আসলা‌মের বিরুদ্ধে কোন মামলা নেই। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অভিযোগ দায়ের করলে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লার নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে প্রতারক হারুন অর রশিদকে গ্রেফতার করতে সক্ষম হন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত একজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451