রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে
কলেজ ছাত্রী নিপা পালিত
 

 

চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সড়ক পার হতে গিয়ে নিপা পালিত নামের ওই ছাত্রী পানিতে ডুবে যায় বলে জানিয়েছে স্বজনরা।

হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিপা পালিত হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

নিহতের ফুফাত ভাই জয় ঘোষ বলেন, ‘নিপার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। সোমবার সকালে পরীক্ষা দিতে বের হয়। পরে খবর পেয়ে বাড়ির সামনের সড়কে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। সেখানে কোমর সমান পানি ছিল।

তিনি আরো বলেন, ‘নিপার মৃগি রোগ ছিল, ধারণা করা হচ্ছে পানি পার হওয়ার সময় এই রোগের কারণে ডুবে গিয়েছিল।’

হাটহাজারী থানার পরিদর্শক নুরুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাড়ির সামনের সড়কে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু হওয়ায় আমরা মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451