রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আক্কেলপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ৩০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরের ভিকনি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে আক্কেলপুরের ভিকনি এলাকায় আক্কেলপুর-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর ফায়ার সার্ভিসের লিডার আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ভিকনি এলাকায় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস বৃষ্টির মধ্যে ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ৩০ জন বাস যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের লিডার আমির আলী জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসটি খাদের মধ্যে উল্টে আছে। বাসটি উল্টিয়ে দেখা না পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451