বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

রাজধানীতে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে
ঢাবি এলাকায় চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়েছে একটি গাছ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনারের পাশে চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে অন্তত তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় হুট করে একটি গাছ গাড়ির ওপর ভেঙে পড়ে। এ সময় গাছের চাপা পড়ে এক রিকশা আরোহী গুরুতর আহত হন। এ ছাড়া ওই রিকশার চালকও আঘাত পান। ওই রিকশার পাশে একটি প্রাইভেট কারে থাকা ড্রাইভারও আহত হয়েছেন।

জহিরুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী কালবেলাকে বলেন, হুট করে গাছটি ভেঙে পড়ে কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের লোক আসার আগেই কয়েকজন আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে শাহাবাগ থানার এসআই হারুন উর রশিদ সরকার কালবেলাকে বলেন, এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451