রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

গোপালগঞ্জে বৃষ্টিতে ভিজতে গিয়ে প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় ছাত্রীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে
নিহত শিক্ষার্থী অনন্যা হিয়া (বামে) ও তাসপিয়া জাহান রিতু (ডানে)।ছবি; সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বৃষ্টিতে ভিজতে গিয়ে তারা লেকে পড়ে ডুবে যান।

তারা হলেন- পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসপিয়া জাহান রিতু (২০) এবং অনন্যা হিয়া (২০)।

শিক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি নামলে তারা দুজন লেক পাড়ে বৃষ্টিতে ভিজছিলেন। একপর্যায়ে হিয়া লেকে পড়ে যান, তিনি সাঁতার জানতেন না। তাকে বাঁচাতে গিয়ে রিতুও ডুবে যান। অন্য শিক্ষার্থীরা তাদের দেখতে না পেয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে লেক থেকে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রিতুর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এবং রিয়ার বাড়ি খুলনা সদরে। তারা দুজন বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451