মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহিনুর ওরফে শাহিন হিজড়া সেজে চিকিৎসকের মোবাইল চুরি করেন তিনি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে
রাজধানীতে হিজড়া সেজে মোবাইল চুরির অভিযোগে শাহিনুর ওরফে শাহিন হিজরা (৪৩) নামে একজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় পল্লবী থানার ১১ নম্বর সেকশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শাহিন হিজড়া সেজে ঘুরলেও আসলে তিনি হিজড়া নন। তিনি একজন পুরুষ।

চুরির সুবিধার্থেই তিনি হিজরা সেজে ঘোরেন। শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে।তিনি বলেন, গত শুক্রবার তিনি গুরুতর অসুস্থতার ভান করে হিজড়া সেজে কল্যাণপুর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। আর্থিকভাবে অসচ্ছল ও হিজড়া দেখে চিকিৎসক বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করেন।

চিকিৎসা করানোর পর শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল নেই।আশপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও না পাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজড়া সেজে চিকিৎসা নিতে আসা শাহিনই মোবাইল নিয়ে পালিয়ে গেছেন। পরে  থানায় অভিযোগ করলে পল্লবী থানা এলাকা থেকে শাহিনকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় হিজড়া নেতারা এসে নিশ্চিত করেন শাহিন একজন পুরুষ।

চুরি করতেই তিনি হিজড়ার বেশ নিয়েছেন। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451