শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর ডেমরায় ক্রেনের তার ছিঁড়ে ৪ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

 

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে ক্রেনের তার ছিঁড়ে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার দুপুরে ডেমরা নয়া পাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মো. জাফর (৫০), মো. মিজান (৩২) ও মো. মোস্তফা (৪২)।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ডেমরা নয়পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করার সময় ওপর থেকে মালামাল ওঠানোর যন্ত্র (রুপশ) পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, ঘটনার সময় ওই শ্রমিকরা ভবনের নিচে কাজ করছিলেন। নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র (রুপশ) নিচে তাদের ওপর পড়ে। এতে ৪ শ্রমিক নিহত হন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451