মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

 

 

ঈদুল আজহায় রাজধানীতে এবার ১৯টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৯টি এবং উত্তর সিটিতে ১০টি স্থানে পশুর হাট বসবে।

উভয় সিটি করপোরেশন ইতোমধ্যেই এসব হাটের ইজারাদার ও স্থান ঠিক করেছে। ঢাকা দক্ষিণ সিটির যে ৯টি স্থানে পশুর হাট বসবে সেগুলো হলো-

ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, খিলগাঁও মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল-সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, যাত্রাবাড়ী দনিয়া কলেজ-সংলগ্ন আশপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা এবং উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গা।

উত্তর সিটির যে ১০টি স্থানে পশুর হাট বসবে সেগুলো হলো-

দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা-সংলগ্ন খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের ব্লক-ই, এফ, জি, এইচ পর্যন্ত; যা সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশের খালি জায়গা, ভাটারার সাইদনগর পশুর হাট, উত্তরা ১৭নং সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, মোহাম্মদপুর বছিলা এলাকায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, মিরপুর গাবতলীর স্থায়ী গবাদি পশুর হাট, মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, খিলক্ষেত খাঁপাড়া উত্তর পাশে জামালপুর প্রপার্টিজের খালি জায়গা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451