শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

জয়পুরহাটে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন

মো: আলী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি তিনজন ,ছবি : বাংলার প্রতিদিন
জয়পুরহাটে হত্যা মামলায় আপন তিন ভাইয়ের যাবজ্জীবন সশ্রম  কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেক কে  ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে।
 বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।
দন্ড-প্রাপ্ত তিনভাই কালাই উপজেলার গোপীনাথপুর আপলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রকিবুল ইসলাম অফির ও আব্দুল কুদ্দুস। এছাড়া এই হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকালে কালাই উপজেলার গোপিনাথপুর- জগডুম্বর মাঝামাঝি এলাকায় গ্রামের রাস্তায় পানি যাওয়ার ড্রেনের মাটি তুলে নিজ জায়গা ভরাট করছিলেন আসামীরা। এসময় সোলায়মান আলী সেই মাটি রাস্তার উপরে দিতে বললে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে আসামীরা সোলায়মানের মাথায় কোদাল দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়।
এ সময় স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আরও আশংকাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় একই বছরের ১ মে থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে। এ মামলার ১১ জনের স্বাক্ষী গ্রহন শেষে তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451