রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

পাঁচবিবিতে পুকুর সংস্কার কাজে বিজিবি-বিএসএফের বাঁধা দেওয়ায় উপজেলা নিবার্হী অফিসারের কাছে অভিযোগ

মো: আলী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

জয়পুরহাটের পাঁচবিবিতে পুরাতন পুকুর সংস্কার কাজে বিজিবি-বিএসএফ বাধা দেওয়ায় উপজেলা নিবার্হী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন ওই ভ‚ক্তভোগী ফজলুর রহমান।

তিনি উচনা গ্রামের মৃত মোজাফ্ধসঢ়;ফর রহমানের ছেলে। ঘটনাটি উপজেলার উচনা (সোনাতলা) সীমান্তবর্তী এলাকার।

উপজেলা নিবার্হী অফিসার কাছে লিখিত অভিযোগে ফজলুর রহমান উল্লেখ করেছেন, উপজেলার ভারত ঘেঁষা হাটখোলা সীমান্তের ২৮০/৫ ও ৬ নং পিলার থেকে
দেড়’শ গজের বাইরে উচনা মৌজার ৭৪৫ নং খতিয়ানের ৬৫৩ দাগে তার পৈত্রিক সূত্রে পাওয়া ২ একর ২৮ শতক পুকুরটি বাপ দাদার আমল থেকে মাছ চাষ করে
আসছেন।

বর্তমানে পুকুরটির তলানী মাটি জমে ভরাট হয়ে যাওয়ার কারণে গত
৯ জুন শুক্রবার পুকুরটি পূণঃখনন শুরু কাজ করেন।

ওই দিন দুপুরে ভারতের পশ্চিম বাংলার বিএসএফের গয়েশপুর টেনপোষ্ট ফাঁড়ির বিএসএফ ও বাংলাদেশের
হাটখোলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদারসহ ৩ জন সদস্য এসে জিরো
পয়েন্ট থেকে ১৫০ গজ ভিতরে পুকুরটির অব¯’ান হওয়ার অভিযোগ এনে খনন
কাজ বন্ধ করে দেন।

কিš‘ মাপযোগ করে পুকুরটি জিরো পয়েন্টের ১৫০ গজের
বাইরে হওয়াই ভুক্তভোগী খনন কাজ শুরু করলে বাধা দেন উভয় দেশের সীমান্ত রক্ষি
বাহিনীর সদস্যরা।

এসময় ভ‚ক্তভোগী প্রতিবাদ করলে হাটখোলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে করে বলেন, পূণরায় খনন
কাজ করলে আপনারা গুলি চালাবেন এমনও অভিযোগ করেন ভুক্তভোগী।এবিষয়ে হাটখোলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নাঈমুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, পুকুর খননের ¯’ানটি সীমান্ত এলাকার জিরো পয়েন্ট থেকে দেড়’শ গজের ভিতরে। সে কারণে আমরা খনন কাজে বাঁধা দিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা বলেন, অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টি সীমান্তের
সেহেতু আগামী উপজেলার আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি আলোচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451