শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত।
 

 

গাজীপুরের কালিয়াকৈর ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় তিনজন গুরুতর আহত হওেয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১১ জুন) সকাল ৬টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বাসাকৈর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেরাতলী এলাকার মুজিবুর রহমানের ছেলে সজীব আহমেদ (২৮) এবং একই উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকার আলম হোসেনের ছেলে শাহিন আলম (১৮)।

প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন আলম ও সজীব আহমেদ সকালে বাড়ি থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে কালিয়াকৈরে যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের বাসাকৈর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী শাহিন আলম ও সজীব আহমেদ নিহত হন। পরে ওই সিএনজিতে থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451