রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

রাজশাহীতে ঘুষসহ গ্রেপ্তার এনবিআরের কর কর্মকর্তা মহিবুল বরখাস্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে
গ্রেপ্তার কর অঞ্চল রাজশাহীর উপকর কমিশনার মো. মহিবুল ইসলাম ভুঁইয়া।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার হওয়া কর অঞ্চল রাজশাহীর উপকর কমিশনার মো. মহিবুল ইসলাম ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী এ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।

এনবিআর সূত্রে জানা গেছে, রাজশাহীর একটি হাসপাতালের মালিক ডা. ফাতেমা সিদ্দিকীর অভিযোগের ভিত্তিতে কর অঞ্চল রাজশাহীতে কর্মরত অবস্থায় উপকর কমিশনার মো. মহিবুল ইসলাম ভুঁইয়াকে দশ লাখ টাকাসহ গত মঙ্গলবার গ্রেপ্তার করে দুদক। পরবর্তীতে গত বুধবার আদালতে তুললে বিজ্ঞ আদালত এ অভিযুক্তের জামিন না মঞ্জুর করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড এ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সদস্য (চলতি দায়িত্ব) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধি ৭৩ এর নোট (২) অনুযায়ী কোনো সরকারি কর্মচারি ফৌজদারি অভিযোগ অথবা দেনার দায়ে জেলে আটক হওয়ার দিন থেকে সাময়িক বরখাস্ত হিসেবে বিবেচিত হবেন। এ কারণে গত ৪ এপ্রিল থেকে কর অঞ্চল রাজশাহীর সার্কেলের-১৩ (বৈতনিক) কর্মকর্তা মহিবুল ইসলাম সাময়িক বরখাস্তের বিষয়ে পদক্ষেপ নিতে এনবিআর থেকে চিঠি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451