বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল: অ্যাডমিরাল জন কিরবি

অনলাইন ডেস্ক;
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবিচল।

সোমবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেসম্যান। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জন কিরবি বলেন, এ চিঠির বিষয়ে আমি অবহিত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা অবিচল রয়েছি। সে লক্ষ্যেই স্টেট ডিপার্টমেন্ট থেকে সম্প্রতি একটি থ্রি সি ভিসানীতি ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্তকারী ব্যক্তিদের ভিসা দেওয়া সীমাবদ্ধ করবে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেসম্যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451