রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

তীব্র তাপপ্রবাহের কারণে ৩ দিন বন্ধ থাকবে মাদ্রাসার ইবতেদায়ি স্তর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও যেসব মাদ্রাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদ্রাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কার্যক্রম আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপপ্রবাহের সতর্কবার্তা’ অনুসারে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান শুধু মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই সতর্কবার্তার আলোকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে সতর্কতামূলক কিছু নির্দেশনা প্রতিপালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এগুলো হলো—শিক্ষার্থীরা মাদ্রাসায় রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে; শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ পানি পানের পরামর্শ দিতে হবে; শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা/বাড়ি থেকে পানি মাদ্রাসায় নিয়ে আসবে; শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য মাদ্রাসার সকল জানালা ও দরজা খোলা রাখবে এবং শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451