শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভার মহাসড়কে ডাকাতির প্রস্ততির সময় ৩ জন গ্রেপ্তার

ফরহাদ মেহেদী
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের ৪-৫ জন দৌড়ে পালিয়ে যায়। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে আশুলিয়ায় মামলা দায়ের করেছে।রোববার (০৪ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়।

এর আগে শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে সাভার সেনানিবাসের সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ডিসি নার্সারীর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হল, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মো. শাহিন ওরফে সজীব (৩২), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার মো. ইলিয়াস শেখ (৩৪), শরীয়তপুর জাজিরা থানার মো. পলাশ (৩৫)। তাদের আরও ৪-৫ জন অজ্ঞাত সদস্যকে মামলায় আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত সজীব ও ইলিয়াস শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ ৪ টি মামলা ও পলাশের বিরুদ্ধে ১ টি
ডাকাতি মামলা রয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এই ডাকাত দল। পরে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ৪-৫ জন আর গ্রেপ্তার করা হয় ৩ জনকে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে চাপাতি, খুর, লোহার রডসহ বিভিন্ন দেশীয় ও ধারালো অস্ত্র।মামলার বাদী আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) আবজালুল হক বলেন, রাতে টহল ডিউটি করার সময় আমি গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছি।

তারা ডাকাতির জন্য অপেক্ষা করছিল বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451