বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়নগঞ্জে গরু রাখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের  ৪জনকে কুপিয়ে জখম

জি এম নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

গরু রাখাকে কেন্দ্র করে
বন্দরে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের
৪জনকে কুপিয়ে জখ
নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে গরু রাখাকে কেন্দ্র স্বামী-স্ত্রীসহ একই পরিবারের
৪জনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার বিকেলে থানার মুসাপুর ইউনিয়নের চর ইসলামপুর গ্রামে এ ঘটনাটি
ঘটে। আহতরা হচ্ছেন মোঃ শরীফ(৩৩),আহতদের গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ
জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি
চলছে। অভিযোগে উল্লেখ করা হয়,চর ইসলামপুর গ্রামের নুরু মিয়ার ছেলে মোঃ
শরীফ এর সঙ্গে একই এলাকার রমু মিয়ার ছেলে আক্তারের সঙ্গে গরু রাখা বাবদ
১৫ হাজার টাকা চুক্তি হয়। শুক্রবার বিকেল ৩টায় আক্তার গরু রাখা বাবদ আগাম
চুক্তির টাকা দাবী করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা থেকে হাতাহাতি
হলে স্থানীয়রা তা নিস্পত্তি করে দেয়। পরবর্তীতে আক্তার তার ছেলে
সাদ্দাম,রাকিব,ভাই জাকির হোসেন এবং ভাতিজা ফয়সাল,সেলিম ও সফিকুল ইসলামের
ছেলে রাহাত গং ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে শরীফের বাড়িতে অতর্কিত হামলা
চালায়। এ সময় শরীফকে উদ্ধারে তার ভাই ফারুক(৩৫),ভাবী মিনারা(৩৩),বাবা
নুরু মিয়া(৬৫) ও মা মনোয়ারা বেগম(৬৩) এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকে
ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশ পাশের লোকজন
ঘটনাস্থলে ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে
পাঠানোর ব্যবস্থা করে। আহতদের মধ্যে ফারুক ও তার স্ত্রী মিনারা বেগমের আশংকা কাটেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451