বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৪

মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে
ঢাকার  আশুলিয়ায় ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৪ এর একটি আভিজানিক দল। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্সও জব্দ করা হয়।
রবিবার (১৫ এপ্রিল) দুপুরে র‍্যাব ৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল ১৪ এপ্রিল  দুপুর দেড়টার দিকে আশুলিয়ার নবীনগর চন্দ্র মহাসড়কের (গনকবাড়ী) বলিভদ্র বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, লালমনিরহাট জেলার মোঃ কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল গত কাল ১৪ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ ২৯৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
র‍্যাবের জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসতো। পরে তা কৌশলে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করতো।
এ বিষয়ে র‍্যাব ৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আশুলিয়া এলাকা হতে ২৯৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451